News71.com
 Bangladesh
 08 Nov 17, 10:58 AM
 126           
 0
 08 Nov 17, 10:58 AM

আগামী নির্বাচনে জিততে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  

আগামী নির্বাচনে জিততে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জিততে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আজ মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ-বিশ্ব ইতিহাসের অনন্য দলিল’ শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন,আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যা কিছু অর্জন তার সবকিছুর মূলে রয়েছে আওয়ামী লীগ,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্ব। অন্য কোনো দলের অবদান ছিল না। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান তিনি।

আমির হোসেন আমু বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল তাঁর রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ। তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দিন পাকিস্তান ভিত্তিক রাজনীতি করেননি। তিনি বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করেছেন। তার প্রত্যেকটি পদক্ষেপ পাকিস্তান বিরোধী ও স্বাধীনতার পক্ষে ছিল। ৭ই মার্চের ভাষণটি ছিল তাঁর সারা জীবনের লালিত স্বপ্ন। তিনি সারা জীবন যে চিন্তা করেছেন তা ৭ই মার্চের ভাষণে বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন