News71.com
 Bangladesh
 08 Nov 17, 05:54 AM
 412           
 0
 08 Nov 17, 05:54 AM

আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন শতাধিক নতুন মুখ.....  

আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাচ্ছেন শতাধিক নতুন মুখ.....   

নিউজ ডেস্কঃ আগামী একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে যাচ্ছে প্রায় শতাদিক নতুন মুখ। বর্তমান শতাধিক দলীয় এমপির কার্য কলাপে জনসাধারন থেকে উচ্চ মহল পর্যন্ত সবাই অসন্তুষ্ট। এজন্য রাজনীতির মাঠ গরম করে মনোনয়ন পেতে যাচ্ছে দেশের সর্বস্তরে গ্রহনযোগ্য কিছু নতুন মুখ। নেতাকর্মীদের কাছে স্বচ্ছ ভাবমূর্তি ও জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে,এলাকায় সুপরিচিত,মানুষের কল্যাণে কাজ করেন,দক্ষ সংগঠক,সত্, নিষ্ঠাবান ও শিক্ষিত,এমন ব্যক্তিরাই দলীয় প্রতীক পাবেন। এক কথায় আওয়ামী লীগ জনগনের সর্মথন নিয়েই আগামীতে ক্ষমতায় জেতে চায়। তাই তারা গ্রহনযোগ্য প্রার্থী মনোনয়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে । যাতে যে কোন পরিস্তিতিতেই নির্বাচন হোক না কেন দলের পাশাপাশি প্রার্থীর ইমেজকে কাজে লাগিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরনী পার হতে পারবে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ।

আবার দেখা যাচ্ছে, সাংগঠনিক কাজে সংশ্লিষ্ট না থাকলেও দলীয় আদর্শকে ধারণ করে চলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নীতি আদর্শ অনুসরণকারী মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসি। এমন ব্যক্তিদের মধ্য থেকে কাউকে কাউকে মনোনয়ন দেয়ার সম্ভাবনাও আছে। দলের হাইকমান্ড এ সব যোগ্যতাসম্পন্ন নেতাদের সারাদেশ থেকে বাছাই করছে। এবার দুইশ আসনে এমন প্রার্থী দেয়া হবে যারা লড়াই করে বিজয় নিশ্চিত করতে পারবেন তাদের। খবর নিয়ে দেখা গেছে দক্ষিনে আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত খুলনা জেলার প্রায় সকল আসনে আসতে পারে পরিবর্তন। ইতিমধ্যে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা দলীয় উচ্চ মহলে তাদের মনোনীত ব্যক্তিকে আগামী একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ব্যপারে এলাকার পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। বিশেষ করে খুলনা ১, ২, ৩ ৫ ও ৬ নম্বর আসনে পরিবর্তন আনায় চিন্তা ভাবনা শুরু করেছে আওয়ামী লীগের নীতি নির্ধারনী মহল।বর্তমান সাংসদদের কর্মকান্ডে দল ও দলনিরপেক্ষ সকল মহল অতি বিরক্ত । এই সব এলাকার সাংসদরা দলীয় কোন্দল জিইয়ে রেখে মুলত আওয়ামীলীগার দেরই বেশী হয়রানী করেছেন । আর দলীয় কোন্দলের সুযোগে বেড়েছে পুলিশি নির্যাতন ও নানান হয়রানী । তাই জনসাধারণ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী পর্যন্ত সবাই অধির আগ্রহে আশাবাদী তাদের মনোনীত ব্যক্তিকেই যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে থাকার সুযোগ দিবেন।


উল্লেখ্য এসকল আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দিয়েছেন । তিনি আওয়ামীলীগের সভায় একাধিকবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বজন গ্রহনযোগ্য জনপ্রিয় উপযুক্ত প্রার্থীকে মনোনীত করবেন বলে প্রকাশ্য ঘোষনা দিয়েছেন । প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থী বাছাইয়ে কাজ করছে সরকারি বেসরকারি প্রায় অর্ধ ডজন সংস্থা ও প্রতিষ্ঠান । ইতিমধ্যেই অনেক গুলো সংস্থা তাদের কাজ শেষ করে জনপ্রিয় প্রার্থীদের প্রাথমিক তালিকাও জমা দিয়েছেন । তবে এটাই শেষ নয় মনোনয়ন ঘোষনার দিন পর্যন্ত আরও পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই চলবে বলে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠরা জানিয়েছেন। আগামী একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান শতাধিক এমপির দলীয় মনোনয়ন পাওয়া প্রায় অনিশ্চিত। তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি,অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিয়োগ বাণিজ্য,দলের মধ্যে কোন্দল সৃষ্টি, টেন্ডারবাজি,এলাকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানাবিধ অভিযোগ রয়েছে। এ সব কারণে তৃণমূলের সংশ্লিষ্ট এমপিদের সাথে নেতা-কর্মীদের দূরত্ব দিন দিন বাড়ছে। এমন নেতিবাচক ভাবমূর্তির এমপির সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সাংগঠনিক ও প্রশাসনিক স্তরের সর্বশেষ জরিপে অন্তত দশ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে এমপিদের জড়িত থাকার এ সব তথ্য আওয়ামী লীগের হাইকমান্ডের হাতে এসেছে। এ দিকে তৃণমূলের নেতা-কর্মীরাও আগামী নির্বাচনে এ সব এমপির মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের উপর এক ধরনের চাপ সৃষ্টি করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন