
নিউজ ডেস্কঃ ঘুষ গ্রহণের মাধ্যমে দুর্নীতির দায়ে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাজা ৭ বছর থেকে ৩ বছর কমিয়ে ৪ বছর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার স্ত্রী সিগমা হুদা ইতিমধ্যে যে পরিমাণ সাজা খেটেছেন,তাই শাস্তি হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে আজ বুধবার এ রায় দেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে দুই কোটি ৪০ লাখ টাকা জরিমানা বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। এছাড়া ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের অনুলিপি যেদিন বিচারিক আদালতে পৌঁছাবে সেদিন থেকে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছে, এই রায় হাতে পাওয়ার দিন থেকে সাবেক এই মন্ত্রীর সাজা গণনা শুরু হবে।