News71.com
 Bangladesh
 09 Nov 17, 12:14 PM
 149           
 0
 09 Nov 17, 12:14 PM

সুরেন্দ্র কুমার সিনহাই বাংলাদেশের প্রধান বিচারপতি ।। অ্যাডভোকেট জয়নুল আবেদীন

সুরেন্দ্র কুমার সিনহাই বাংলাদেশের প্রধান বিচারপতি ।। অ্যাডভোকেট জয়নুল আবেদীন

নিউজ ডেস্কঃ গতকাল বুধবার সুপ্রিম কোর্ট ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত তিনিই প্রধান বিচারপতি। তিনি বলেন,প্রধান বিচারপতি সুস্থ থাকা সত্ত্বেও সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে অসুস্থ বলে জোর করে ছুটিতে পাঠিয়েছে। এর পেছনের কারণ তিনি ষোড়শ সংশোধনীর রায় দিয়েছেন। এ রায় না দিলে তাকে অসুস্থ হতে হতো না এবং বিদেশে যেতে হতো না।

জয়নুল বলেন,প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার পূর্বে খোলা চিঠিতে বলেছেন,আমি অসুস্থ নই,আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি চলে যাচ্ছি,পালিয়ে যাচ্ছি না। আমি আবার দেশে ফিরে আসব। আমরা মনে করি তিনি (এসকে সিনহা) যেখানে থাকুক পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত তিনিই বাংলাদেশের প্রধান বিচারপতি। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন, প্রধান বিচারপতি (এসকে সিনহা) আদালতে বসলে আদালত অবমাননা হবে। অ্যাটর্নি জেনারেল হয়ে তিনি এসব কথা বলতে পারেন না। তার এই ধরনের বক্তব্য বিচার বিভাগের পরিপন্থী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন,সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা,সহ-সম্পাদক শামীমা নাসরিন দিপ্তী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন