News71.com
 Bangladesh
 09 Nov 17, 07:41 AM
 182           
 0
 09 Nov 17, 07:41 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের ফল প্রকাশ।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের ফল প্রকাশ।।

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিটের (কলা অনুষদের অন্তর্ভুক্ত) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ব্যবহারিক ও পারফরম্যান্স পরীক্ষায় চারুকলা, সংগীত ও নাট্যকলা বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ‘ই’ ইউনিটভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন