News71.com
 Bangladesh
 10 Nov 17, 11:54 AM
 178           
 0
 10 Nov 17, 11:54 AM

দেশের উন্নয়নে ৬১ অর্থনৈতিক জোন করা হয়েছে।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

দেশের উন্নয়নে ৬১ অর্থনৈতিক জোন করা হয়েছে।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,সরকার দেশের সার্বিক উন্নয়নে ৬১টি অর্থনৈতিক জোন করেছে। তিনি বলেন,এসব অর্থনৈতিক জোনে শিল্প কারখানা করা হবে। দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরকে ঘিরে যেসকল শিল্প কারখানা গড়ে উঠবে,তার জন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত লোকেরও প্রয়োজন হবে। তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতিও গুরুত্ব দিয়েছে। শিল্পমন্ত্রী আজ শুক্রবার ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহে নান্দিকাঠিতে স্থাপিত ‘সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’টি নির্মাণ করা হচ্ছে।

আমির হোসেন আমু বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। তিনি বলেন,এশিয়ার উন্নয়নের লক্ষ্যমাত্রার দিক থেকে এগিয়ে থাকার দু’টি দেশের মধ্যে ‘বাংলাদেশ জায়গা করে নিয়েছে’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ রাষ্ট্র পরিচালনার জন্যই এটি সম্ভব হয়েছে । মন্ত্রী বলেন,এ সরকার দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছে। আর বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। মাছে কোচ ধাওয়ায়’ বলে একটি প্রবাদ রয়েছে উল্লেখ করে আমু বলেন, এখন খালেদা জিয়াও সে ধরনের আচরণ করছেন। তিনি বলেন ,খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনা কোন মামলা দেননি। তার বিরুদ্ধে মামলা হয়েছে বিগত তত্ত্বাধায়ক সরকার আমলে। অথচ বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ন হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১২টি মামলা দিয়েছিল এবং সব মামলাই আইনের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম,জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বাদশা মিয়া বক্তৃতা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন