News71.com
 Bangladesh
 11 Nov 17, 12:04 PM
 220           
 0
 11 Nov 17, 12:04 PM

দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ।। ওবায়দুল কাদের

দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ।। ওবায়দুল কাদের


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ একটি প্রতিযোগিতামূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, বিএনপিসহ সব দল অংশগ্রহণ করুক তা আমরা চাই।আওয়ামী লীগ আহবান জানালেও বিএনপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, না জানালেও করবে।আজ শুক্রবার সকাল ৮টার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


দেশে এখন গণতন্ত্র আছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচন বয়কট করলো, আর তাতে গণতন্ত্র থাকলো না। আসলে বিষয়টি এমন নয়। দেশে যদি গণতন্ত্র না থাকতো, তাহলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হতো না বলেও দাবি করেন তিনি।এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ায় প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক, কতটা আন্তরিক বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন