
নিউজ ডেস্কঃ ২৩ শর্তে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার দুপুরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,সরকার জনসভার সম্মতি ইতোপূর্বে না দিলেও কিছুক্ষণ আগে ডিএমপি থেকে অনুমতিপত্র হাতে পেয়েছি। প্রসঙ্গত,৭ নভেম্বর উপলক্ষে ১২ নভেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার।