News71.com
 Bangladesh
 11 Nov 17, 05:38 AM
 239           
 0
 11 Nov 17, 05:38 AM

মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে যুবলীগকে দায়িত্ব গ্রহণ করতে হবে।।খালিদ মাহমুদ চৌধুরী

মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে যুবলীগকে দায়িত্ব গ্রহণ করতে হবে।।খালিদ মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,১৯৭৫ সালে ১৫ আগষ্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে যুব সমাজের হাতে মাদক ও অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই মাদক ও অস্ত্রের থাবা থেকে আমরা এখনও যুব সমাজকে মুক্ত করতে পারিনি। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য যুবলীগকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আজ সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এদিকে,আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ। আজ দুপুরে বিভিন্ন মসজিদ,মন্দির,গীর্জা ও প্যাগোডায় দোয়া এবং বিশেষ প্রার্থনা। শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যাডলির আয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন