News71.com
 Bangladesh
 11 Nov 17, 05:51 AM
 152           
 0
 11 Nov 17, 05:51 AM

রোগীদের জিম্মি করে দাবি আদায় চিকিৎসকদের কাজ হতে পারে না ।। স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের জিম্মি করে দাবি আদায় চিকিৎসকদের কাজ হতে পারে না ।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোগীদের জিম্মি করে দাবি আদায় করা কখনও চিকিৎসকদের কাজ হতে পারে না।তিনি বলেন, ‘রোগীদের জিম্মি করে দাবি আদায় চিকিৎসকদের কাজ হতে পারে না। কালো ব্যাচ ধারণ করতে পারেন, প্রয়োজনে আমাকেও ঘেরাও করে রাখতে পারেন, তবুও চিকিৎসা বন্ধ করবেন না। স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার দুপুরে শহীদ ডা. মিলন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।চিকিৎসকদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। আপনারাও রোগীকে এতো কম সময় দেবেন না। একটু বেশি সময় নিয়ে তাদের ভালো কওে দেখুন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দু’বার ক্ষমতায় আছেন বলেই গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি আছেন বলেই লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় পাচ্ছে, খাবার ও চিকিৎসা পাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন