News71.com
 Bangladesh
 11 Nov 17, 05:58 AM
 223           
 0
 11 Nov 17, 05:58 AM

জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য সকল নামে শ্লোগান বন্ধ করতে হবে।।সেলিনা হায়াৎ আইভী

জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য সকল নামে শ্লোগান বন্ধ করতে হবে।।সেলিনা হায়াৎ আইভী

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নামে আওয়ামী লীগের সমাবেশে শ্লোগান দেয়া বন্ধ করতে হবে। আজ শনিবার নগরীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় আইভি বলেন,দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে দল করতে হবে। কারো ব্যক্তি লীগ করা যাবে না,আওয়ামী লীগ করতে আসলে আওয়ামী লীগই করতে হবে। দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। দলকে সংগঠিত করতে হবে। সভায় মহানগর যুবলীগের সভাপতি আহম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আরজু রহমান ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বান নিজাম উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,মামুন ভূইয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন