News71.com
 Bangladesh
 11 Nov 17, 08:07 AM
 154           
 0
 11 Nov 17, 08:07 AM

কৃষকদের বাড়ি এখন সার পৌঁছে দেয়া হয় ।। শিল্পমন্ত্রী আমু

কৃষকদের বাড়ি এখন সার পৌঁছে দেয়া হয় ।। শিল্পমন্ত্রী আমু

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখনই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। আজ শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। সরকার সাধ্যমত দেশের কৃষকদের সাহায্য করে। একারণে আমরা হই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। বিএনপি সরকারের সময়ে বাংলাদেশ কখনও খাদ্যেস্বয়ংসম্পূর্ন বা উদ্ধৃত্ত হতে পারেনি। তিনি বলেন, বিএনপি জোট সরকারের আমলে সারের দাবিতে আন্দোলনে নামা কৃষকদের উপর গুলি চালানো হয়েছিল। কিন্তু আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন সারের দাবিতে রাস্তায় নামতে হয় না, প্রয়োজনের সময় কৃষকরা হাতে সার পেয়ে যায়। বিএনপি সারের দাবিতে আন্দোলনরত কৃষককে গুলি উপহার দিয়েছিল, আর আমরা গুলি নয়, কৃষকদের বাড়িতে সার পৌছে দেই। এর আগে শিল্পমন্ত্রী ৭১ লাখ টাকা ব্যয়ে আকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন