News71.com
 Bangladesh
 11 Nov 17, 08:17 AM
 161           
 0
 11 Nov 17, 08:17 AM

বাংলাদেশ নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল।।

বাংলাদেশ নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল।।

নিউজ ডেস্কঃ আগামীকাল রবিবার নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে আগামী রবিবার সকালে রাজধানীর মিরপুর-১৪ নম্বরস্থ পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ব্যাপারে নৌ পুলিশের প্রধান ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান বলেন,বর্তমান সরকার নৌ পথের নিরাপত্তায় ২০১৩ সালের ১২ নভেম্বর থেকে নৌ পুলিশের কার্যক্রম শুরু করে। তিনি বলেন,নদী পথে চোরাচালান,দস্যুতা ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও নদীর সম্পদ রক্ষায় নৌ পুলিশ নামে পুলিশের নতুন ইউনিট গঠন করা হয়েছে। তিনি আরো বলেন,নৌপথের নিরাপত্তায় দেশের নৌ পুলিশ বিগত তিনবছরে ১ হাজার ৮৮২টি মামলা দায়ের এবং বিভিন্ন অভিযোগে ৫ হাজার ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে।

এসব অভিযানে দেশি-বিদেশি ৬৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এই সময়ে নৌ-পুলিশ ৫ হাজার ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট,সাত কেজি হেরোইন,১৮৩ কেজি গাঁজা, দুই হাজার ১৮৭ বোতল ফেন্সিডিল, প্রায় ৩৫ হাজার লিটার মদ এবং ৪০ কোটি ২৩ লাখ মিটার কারেন্ট জাল ও ১ লাখ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে। একই সময়ে ৫৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন