News71.com
 Bangladesh
 11 Nov 17, 11:21 AM
 158           
 0
 11 Nov 17, 11:21 AM

বাংলাদেশ ছাত্রলীগ হবে আদর্শের পাঠশালা।। ছাত্রলীগ সোহাগ  

বাংলাদেশ ছাত্রলীগ হবে আদর্শের পাঠশালা।। ছাত্রলীগ সোহাগ   

নিউজ ডেস্কঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের লামা উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ উপজেলা পরিষদ চত্বরে বিশাল পরিসরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। সাইফুর রহমান সোহাগ বলেন,আগামী নির্বাচনে ছাত্রলীগের সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পুণরায় সরকার গঠন করবে। ভিশন ২০-২১ ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নে ছাত্রলীগ হবে উন্নয়নের সারথি। আজকের লামা ছাত্রলীগের এই সম্মেলন থেকে শুরু হবে সফলতার জয়গান। আমার ‘ছাত্রলীগ হবে আদর্শের পাঠশালা।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন,শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া,জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন,সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। বিদ্যার সঙ্গে বিনয়,শিক্ষার সঙ্গে দীক্ষা,কর্মের সঙ্গে নিষ্ঠা,জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে পথচলার ৬৯ বছর। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার,শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা,দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান,সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন