News71.com
 Bangladesh
 11 Nov 17, 11:23 AM
 137           
 0
 11 Nov 17, 11:23 AM

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪।।  

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪।।   

নিউজ ডেস্কঃ নাটোর সদর ও সিংড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার দুপুরে সিংড়া উপজেলার সাতমাইল এলাকায় মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে একজন নিহত হয়। অন্যদিকে,নাটোর সদরে বেলঘুরিয়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান,ঘটনাস্থলেই মাইক্রোচালক পিন্টুর মৃত্যু হয়। আহতদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে অহনাফ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন পর্যন্ত নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চারজন।

সদর থানার ওসি মশিউর রহমান জানায়,শহরে বেলঘুরিয়া এলাকায় একযাত্রী বাস থেকে পড়ে নিহত হয়েছেন। খবর পেয়ে সিংড়ার সাতমাইল এলাকার দুর্ঘটনাস্থললে ছুটে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকি করেন। পরে হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন