
নিউজ ডেস্কঃ দশম জাতীয় সংসদের ১৮তম ও চলতি বছরের শেষ অধিবেশন আজ বিকাল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন দেয়া হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ অধিবেশনের শুরুতে এ মনোনয়ন দেন।সভাপতিমন্ডলির সদস্যরা হচ্ছেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরোত্তম, এ বি তাজুল ইসলাম, আবদুল মান্নান, জিয়াউল হক মৃধা ও জয়া সেন গুপ্ত।তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন