News71.com
 Bangladesh
 13 Nov 17, 10:06 AM
 181           
 0
 13 Nov 17, 10:06 AM

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলটির মালয়েশিয়া শাখা। রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্ট এ উপলক্ষ্যে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভার । মালয়েশিয়া আওয়ামী যুবলীগ যুগ্ম-আহবায়ক আবু হানিফের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুল।

যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জহির ও মাহবুবুর রহমান রুবেলের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মতিউর রহমান, আওয়ামী লীগ সহ-সভাপতি দাতো আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, শাখাওয়াত হোসেন জোসেফ, রেজাউল হক লায়ন, শ্রমিক লীগ সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক মোনায়েম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মিতুল,যুবলীগ সেলংগর শাখা কমিটির সভাপতি নয়ন শরীফ, বুকিত বিন্তাং সভাপতি মান্নান মাতবর, পাংসাপুরী সভাপতি রনি কুমার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন