News71.com
 Bangladesh
 14 Nov 17, 12:05 PM
 160           
 0
 14 Nov 17, 12:05 PM

আগামীকাল রংপুরের ক্ষতিগ্রস্ত হিন্দু বাড়ী পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল রংপুরের ক্ষতিগ্রস্ত হিন্দু বাড়ী পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার ঘটনাস্থল সরেজমিন দেখতে আগামীকাল মঙ্গলবার সকালে রংপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আইজিপি একেএম শহীদুল হক । পরিদর্শন শেষে এলাকাবাসী ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় করবেন।উল্লেখ্য রংপুরের হিন্দু সম্প্রদায়ের বাডী হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের উদ্বেগ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন