News71.com
 Bangladesh
 14 Nov 17, 12:02 PM
 123           
 0
 14 Nov 17, 12:02 PM

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি এ এইচ এম মোস্তাফিজুর রহমান।।

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি এ এইচ এম মোস্তাফিজুর রহমান।।

নিউজ ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। আচার্য ও রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য অধ্যাপক মোস্তাফিজুরকে উপাচার্য নিয়োগ দিয়েছেন জানিয়ে গতকাল সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদ পূর্তির আগেই এই নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক মোস্তাফিজুরকে সার্বক্ষণিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন