News71.com
 Bangladesh
 14 Nov 17, 07:43 AM
 144           
 0
 14 Nov 17, 07:43 AM

বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় এখন ১৬১০ মার্কিন ডলার।।

বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় এখন ১৬১০ মার্কিন ডলার।।

নিউজ ডেস্কঃ প্রাক্কলিত সাময়িক হিসাব থেকে ৮ ডলার বেড়ে দেশের মাথাপিছু জাতীয় আয় এখন ১৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এমন চিত্র ফুটে উঠেছে।এর আগে বিবিএসের সাময়িক হিসাবে গত ২০১৬-১৭ অর্থবছরের মাথাপিছু জাতীয় আয় প্রাক্কলন করা হয়েছিল ১৬০২ ডলার।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সভাটি হয়।পরিকল্পনামন্ত্রী বলেন,২০১৬-১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছ ৭ দশমিক ২৮ শতাংশ। প্রবৃদ্ধি বেড়ে যাওয়ার সঙ্গে মাথাপিছু জাতীয় আয়ও বেড়েছে। মোট জিডিপির আকারও বেড়েছে। বিবিএসের চূড়ান্ত হিসাবে গত ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ১৪৬৫ ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন