News71.com
 Bangladesh
 14 Nov 17, 08:41 AM
 149           
 0
 14 Nov 17, 08:41 AM

দেশের সকল পোস্ট অফিসে ইএমটিএস সেবা চালু করা হবে।।ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

দেশের সকল পোস্ট অফিসে ইএমটিএস সেবা চালু করা হবে।।ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ পর্যায়ক্রমে দেশের সকল পোস্ট অফিসে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো সেবা ইএমটিএস চালু করা হবে। আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান,বর্তমানে ২ হাজার ৭৫০টি পোস্ট অফিসে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো সেবা ইএমটিএস চালু রয়েছে। এছাড়া এজেন্টের মাধ্যমে ২৬ হাজার আউটলেটে ইএমটিএস সার্ভিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব ডাকঘরে এ সেবা সম্প্রসারণ করা হবে।

সরকারি দলের সদস্য মমতাজ বেগমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,নিরাপদে দেশের ভেতরে একস্থান থেকে অন্যস্থানে টাকা পরিবহনের লক্ষ্যে ‘পোস্টাল ক্যাশ কার্ড’ নামে একটি সার্ভিস প্রবর্তন করা হয়েছে। সারাদেশে এ পর্যন্ত ১ হাজার ৩৭৪টি পোস্টাল ক্যাশকার্ড সার্ভিস পিওএস মেশিনের মাধ্যমে চালু রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন