News71.com
 Bangladesh
 15 Nov 17, 01:45 AM
 1260           
 0
 15 Nov 17, 01:45 AM

বেকায়দায় মিয়ানমার।।বাংলাদেশের সাথে সমঝোতার তিন সপ্তাহের মধ্যেই রোহিঙ্গাদের দেশে ফেরতের সিদ্ধান্ত

বেকায়দায় মিয়ানমার।।বাংলাদেশের সাথে সমঝোতার তিন সপ্তাহের মধ্যেই রোহিঙ্গাদের দেশে ফেরতের সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ইস্যুতে ঘরে বাইরে প্রবল চাপে মায়ানমার কতৃপক্ষ । চাইছেন সমস্যা থেকে বাইরে বের হয়ে আসতে । তাই অনেকটাই আকস্মিকভাবে ভোল পাল্টে দেশটির নেত্রী ঘোষনা করলেন কোন শর্ত আরোপ ছাড়াই বাংলাদেশ থেকে ফেরত নিবেন তাদের দেশের রোহিঙ্গা জনগোষ্ঠিকে । গত প্রায় তিনমাস ধরে জীবন বাঁচাতে নিজেদের ভিটামাটি ছেড়ে বাংলাদেশ পালিয়ে আশ্রয়নেয়া রোহিঙ্গাদের ফেরতের ব্যাপারে অনেকগুলো কঠিন শর্ত জুডে দিয়েছিল দেশটির সরকার। কিন্ত বাংলাদেশের কুটনৈতিক তৎপরতায় বিশ্ব জনমত তাদের বিপক্ষে চলে যাওয়ায় এই মুহুর্তে অনেকটাই ব্যাকফুটে মিয়ানমার সরকার ।

জানাগেছে এতদিন নিজেদের অবস্থানে অনড় থাকলেও গত সপ্তাহের শুরুতে জাতিসংঘের দেয়া বিবৃতিতে অনেকটাই ঘাবডে যায় মায়ানমার সরকার। ঐ বিবৃতির আগ পর্যন্ত চীনের বাধার কারনে জাতিসংঘ কোন সর্বসম্মত সিদ্ধান্তে আসতে পারেনি । কিন্ত বিশ্ব সম্প্রদায়ের চাপে ঐদিন আকস্মিকভাবে মায়ানমার সামরিক কতৃপক্ষের পরীক্ষিত বন্ধু চীনও অবস্থান পরিবর্তন করে রোহিঙ্গা ইস্যুতে মায়ানমার সরকার বিশেষকরে সামরিক কতৃপক্ষের কঠোর সমালোচনা করে জাতিসংঘের আনা নিন্দা প্রস্তাবে সম্মতি দেয় ।

এই পরিস্থিতির মধ্যেই গত সপ্তাহের শেষভাগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের বিশেষ দুত হিসেবে মায়ানমার সফরে যান ভারতের প্রাক্তন ‘র’ প্রধান রাজেন্দর খান্না। তিনি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে রোহিঙ্গা ইস্যুতে সৃষ্ট বৈশ্বিক রাজনীতি ও মায়ানমারে বিদেশী শক্তির আগ্রাসনের সম্ভবনা সম্পর্কে অবহিত করেন। মুলত এই আলোচনা থেকেই মায়ানমার নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গা নাগরিকদের ফেরত নেওয়ার।

এরই মধ্যে মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি রোহিঙ্গা নাগরিকদের নিরাপদে রাখাইনে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন। গত সোমবার ৩১তম অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)-এর সম্মেলনের প্লেনারি অধিবেশনে এই প্রতিশ্রতির কথা জানান সু চি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার।

এই পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আজ মায়ানমার সফরে গেছেন। সেখানে পৌঁছেই তিনি দেশটির সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন । একটি দায়িত্বশীল সুত্র জানান বৈঠকে রাখাইনে সেনা নিপীড়ন ও রোহিঙ্গা জনগোষ্ঠিকে দেশত্যাগে বাধ্য করার ঘটনায় সেনা বাহিনীর ভুমিকার তীব্র নিন্দা জানিয়ে য়ুক্তরাষ্ট্র সরকারের কঠোর মনোভাবের কথা তুলে ধরেছেন মার্কিন বিদেশমন্ত্রী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন