News71.com
 Bangladesh
 17 Nov 17, 10:43 AM
 124           
 0
 17 Nov 17, 10:43 AM

রোহিঙ্গাদের দুরাবস্থা দেখতে বাংলাদেশে আসছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।    

রোহিঙ্গাদের দুরাবস্থা দেখতে বাংলাদেশে আসছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।      

নিউজ ডেস্কঃ মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড হিরোইন অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফরে আসবেন তিনি।আজ বৃহস্পতিবার কানাডার ভ্যানকুভারে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় নিজের পরিকল্পনার কথা জানান জোলি। তিনি বলেন, যৌন নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে তিনি শিগগিরই বাংলাদেশ সফরে আসার কথা ভাবছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে মানবাধিকার নিয়ে কাজ করা জনপ্রিয় এই হলিউড তারকার পরিকল্পনার কথা জানানো হয়। তবে সফরের সময়সূচি বা সফর সম্পর্কে আর কোনো তথ্য সেই বিবৃতিতে জানানো। জোলি এই সহিংসতার তীব্র নিন্দা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন