News71.com
 Bangladesh
 17 Nov 17, 02:05 AM
 127           
 0
 17 Nov 17, 02:05 AM

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে ভারতীয় স্পাইস জেটের উড়োজাহাজ।।  

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে ভারতীয় স্পাইস জেটের উড়োজাহাজ।।   

নিউজ ডেস্কঃ ঢাকা থেকে কলকাতাগামী স্পাইস জেটের একটি উড়োজাহাজ আজ শুক্রবার বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। উপপরিচালক (স্টেশন এয়ার ট্রাফিক অফিসার) ওহিদুর রহমান বলেন,স্পাইস জেটের উড়োজাহাজটি বিমানবন্দরের ট্যাক্সিওয়ে দিয়ে ঘোরার সময় পেছনের বাম পাশের একটা চাকার বিয়ারিং ভেঙে যায়। এ সময় ধোঁয়া বের হয়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উড়োজাহাজটিকে হ্যাঙারে নিয়ে যাওয়া হয়েছে। বিমানটির ৭৮ জন আরোহীর সবাই নিরাপদে আছেন। তাঁদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন