
নিউজ ডেস্কঃ নেীপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই তাদের ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার। আজ শুক্রবার সকালে মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ২৩ লাখ ব্যয়ে আচমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবন উদ্ধোধন কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়। ১শ’ ৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মিয়ারমারের রাখাইনে জাতিগত নিধন’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ। ওআইসির পক্ষে সৌদি আরব এই প্রস্তাব উত্থাপন করে। তাই সব পরিস্থিতি মোকাবেলার করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।