News71.com
 Bangladesh
 17 Nov 17, 10:27 AM
 152           
 0
 17 Nov 17, 10:27 AM

সরকার অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ।। জুনাইদ আহমেদ পলক  

সরকার অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ।। জুনাইদ আহমেদ পলক   

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,জননেত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ সরকার অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়তে সকল শ্রেণিপেশাকে নিয়ে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। আজ শুক্রবার সকাল ১০টায় সিংড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ত্যাগী,অভিমানী হয়,তারা বেইমান হয় না। খন্দকার মোশতাকের মতো বেইমানরা এখনো দেশে আছে তাদের থেকে সতর্ক থাকতে তিনি পরামর্শ দেন। সংগঠনের সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,চিত্তরঞ্জন সাহা, শফিকুল ইসলাম শফিক, মো. জান্নাতুল ফেরদৌস, ওহিদুর রহমান শেখ, গোপাল বিহারী দাস প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন