News71.com
 Bangladesh
 17 Nov 17, 10:33 AM
 171           
 0
 17 Nov 17, 10:33 AM

চলতি বিপিএলে গ্যালারি থেকে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি আটক।  

চলতি বিপিএলে গ্যালারি থেকে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি আটক।   

নিউজ ডেস্কঃ চলতি বিপিএলের এ পর্যন্ত ১২ জন বিদেশিসহ মোট ৭৭ জন জুয়াড়িকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। এদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি, ১০ ভারতীয় ও ২ জন অন্য দেশের। এরা খেলার সময় গ্যালারি থেকে বেটিংয়ে সহায়তা করছিল। বিসিবির বিশেষ টিম আড়ি পেতে তাদের সনাক্ত করে। এবং পুলিশের কাছে সোপর্দ করে। গত বছরও কয়েকশ জুয়াড়িকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে প্রায় একশ’র মতো ছিলেন ভারতীয়। আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ কথা জানান বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা, সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আরো উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন