News71.com
 Bangladesh
 18 Nov 17, 01:17 AM
 236           
 0
 18 Nov 17, 01:17 AM

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে।।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে।।

নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)জানিয়েছে,দিনটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সর্ব প্রকার যানবাহন চালকদের সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দুপুর ১২থেকে রাত আড়াইটা পর্যন্ত সেনানিবাস এলাকা না যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিমানবন্দর সড়কে ২৪ ঘণ্টাযান চলাচল সীমিত থাকবে।

সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের বিকাল ৩টার মধ্যে এবং অন্য অতিথিদের বিকাল সোয়া ৩টার মধ্যে উপস্থিত হওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন