News71.com
 Bangladesh
 18 Nov 17, 01:49 AM
 240           
 0
 18 Nov 17, 01:49 AM

আশ্রয়নেয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করতে আগ্রহী ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।      

আশ্রয়নেয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করতে আগ্রহী ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।         

নিউজ ডেস্কঃ বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।জানা গেছে , জানুয়ারি মাসে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাকা আসার কথা রয়েছে প্রণব মুখার্জির। ওই সফরেই বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরেও যেতে ইচ্ছুক তিনি।রোহিঙ্গা সমস্যা নিয়ে এই মুহূর্তে তপ্ত বাংলাদেশ। পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলেরও চাপ রয়েছে মিয়ানমারের ওপর। এদিকে ভারতও দেশটিতে থাকা ৪০ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাতে দৌড়ঝাঁপ করছে। এই পরিস্থিতিতে প্রণব মুখার্জির মত বর্ষীয়ান এবং রাষ্ট্রনীতিতে অভিজ্ঞ এক ঝানু নেতার রোহিঙ্গা শিবির দেখতে চাওয়াটা কূটনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা গেছে, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আসন্ন বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে ভারত এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা হবে। নিরাপত্তার খুঁটিনাটি বিবেচনা করা হবে। বাংলাদেশেও নির্বাচন ঘনিয়ে আসছে। তাই এই সফর নিয়ে কোনো জটিলতা তৈরি হোক, সেটা নিজেও চান না ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। যদিও রোহিঙ্গা প্রশ্নে বাংলাদেশকে পাশে রেখেই এগোনোর পক্ষপাতী ভারতের কূটনীতিকদের বড় অংশ। তাই প্রণব মুখার্জির মতো বিদেশনীতিতে অভিজ্ঞ ব্যক্তির বাংলাদেশ সফর এই ক্ষেত্রে নতুন কী মাত্রা যোগ করতে পারে, সেটাই এখন দেখার চেষ্টা করছে বাংলাদেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন