News71.com
 Bangladesh
 18 Nov 17, 03:44 AM
 163           
 0
 18 Nov 17, 03:44 AM

আগামী বুধবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভা।

আগামী বুধবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভা।


নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আগামী ২২ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানানো হয়েছে।

সভায় আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী দলীয় সব সংসদ-সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন