News71.com
 Bangladesh
 18 Nov 17, 05:13 AM
 168           
 0
 18 Nov 17, 05:13 AM

আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা।।  

আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা।।   

নিউজ ডেস্কঃ ১৪৩৯ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণ ও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে চাঁদা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করবেন।

এদিকে,ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন