
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন,এরশাদের নেতৃত্বে নয় বছরের শাসনে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ আজ সুখে নেই,দুই দলের (বিএনপি-আওয়ামী লীগ) উপর আস্থা হারিয়েছে। জাতীয় পার্টিকে মানুষ ক্ষমতায় দেখতে চায়,দু'দলকে আর চায় না। আগামী নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টি আশি ভাগ(৮০%) ভোট পাবে।
আজ নোয়াখালীর মাইজদী ধানসিঁড়িতে জেলা জাতীয় পাটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হট্টগোল ও দু'গ্রুপের পাল্টাপাল্টি স্লোগান আর উত্তেজনার মধ্য দিয়েই জেলা জাতীয় পাটির এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে সুধারাম থানার এস আই ইকবাল হোসেন জানান,দলীয় গ্রুপিং-এর কারণে উত্তেজনা ও বিশৃংখলা সৃষ্টি হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হয়এবিএম রুহুল আমিন হাওলাদার আরো বলেন,আপনারা দলাদলি করবেন না। নোয়াখালীতে আমরা জাতীয় পার্টিকে দলের সবার সাথে বসে সুসংগঠিত করব।