News71.com
 Bangladesh
 20 Nov 17, 05:33 AM
 147           
 0
 20 Nov 17, 05:33 AM

আওয়ামী লীগ কাজে বিশ্বাসী, ফাঁকা মাঠে গোল দিয়ে সরকার গঠন করতে চায় না ।। সেতুমন্ত্রী  

আওয়ামী লীগ কাজে বিশ্বাসী, ফাঁকা মাঠে গোল দিয়ে সরকার গঠন করতে চায় না ।। সেতুমন্ত্রী   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,সরকার আন্তরিকভাবে চায় বিএনপি গতবার যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে নির্বাচনে আসুক। এটা আমরা চাই। আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। আমরা ফাঁকা মাঠে কাউকে গোল দিব এরকম নির্বাচন শেখ হাসিনার সরকার করতে চায়না। আজ সোমবার বিকেলে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহিপাল ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে বলেন,খালেদা জিয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে,সেই মামলা বিচার কার্যক্রমে এগিয়ে চলছে। সেই মামলা শেষ পর্যন্ত একটা রায় হবে। সেই রায়ে বেগম জিয়া দন্ডিত হবেন না খালাস হবেন তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। মন্ত্রী এসময় বলেন,সৈয়দপুরে বিএনপির মহাসচিব মিজা ফখরুলের সাথে সাক্ষাতে কুশল বিনিময় হয়েছে। এর বেশি কিছু হয়নি।

মন্ত্রী মহিপাল ফ্লাইওভার সম্পর্কে বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর ফেনীর মহিপালে ১৮১ কোটি টাকা ব্যায়ে দেশের প্রথম ছয় লেন বিশিষ্ঠ বৃহৎ ফ্লাইওভরাটি কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। নির্ধারিত সময়ের ছয় মাস আগে ১৬ ডিসেম্বরে মধ্যে এটির কাজ শেষ করবে সেনাবাহিনী। ফ্লাইওভারের কাজ পরিদর্শনের সময় প্রকল্পের পরিচালক ৩৪ ইঞ্জিনিয়র কনস্টাকশন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ,লে. কর্নেল মুশফিকুল আলম, লে. কর্নেল শাহরিয়ার, ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গির আলম সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন