News71.com
 Bangladesh
 20 Nov 17, 05:55 AM
 227           
 0
 20 Nov 17, 05:55 AM

দৃষ্টিনন্দন হাতিরঝিলের নিরাপত্তায় নতুন থানা ও উপজেলা করা হলো শায়েস্তাগঞ্জ।।  

দৃষ্টিনন্দন হাতিরঝিলের নিরাপত্তায় নতুন থানা ও উপজেলা করা হলো শায়েস্তাগঞ্জ।।   

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় নতুন থানা স্থাপনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। আর একই সভায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকাকে উপজেলায় উন্নীত করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভায় এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী স্বয়ং এ কমিটির আহ্বায়ক। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন