News71.com
 Bangladesh
 22 Nov 17, 12:05 PM
 131           
 0
 22 Nov 17, 12:05 PM

মানবতাবিরোধী অপরাধের জামায়াত নেতা আজিজ'সহ ছয়জনের মৃত্যুদণ্ড।।  

মানবতাবিরোধী অপরাধের জামায়াত নেতা আজিজ'সহ ছয়জনের মৃত্যুদণ্ড।।   

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গাইবান্ধার জামায়াত নেতা আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া (৬৫) ওরফে ঘোড়ামারা আজিজসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই ছয় আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা,হত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে ১৬৬ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।

মামলার অন্য পাঁচ আসামি হলেন মো. রুহুল আমিন ওরফে মঞ্জু, মো. আবদুল লতিফ, আবু মুসলিম মোহাম্মদ আলী, মো. নাজমুল হুদা ও মো. আবদুর রহিম মিঞা। রায় পড়ার সময় আদালতে উপস্থিত আছেন আসামি মো. আব্দুল লতিফ। বাকিরা সবাই পলাতক। প্রসঙ্গত,যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ সালে মামলার পর আজিজসহ ওই ছয়জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই বছরের ২৩ নভেম্বর প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন