
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ও কক্সবাজার বাদে সারাদেশের তাপমাত্রা ১২ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে সারাদেশে শীতের অনুভূতি বাড়তে পারে। আজ বুধবার সকালে আবহাওয়াবার্তায় জানা যায়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা,রংপুর,ঢাকা ও রাজশাহী বিভাগসহ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়,আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে,যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।