News71.com
 Bangladesh
 22 Nov 17, 07:48 AM
 1230           
 0
 22 Nov 17, 07:48 AM

শেখ হাসিনার কুটনৈতিক সাফল্য।।রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ-মায়ানমার চুক্তি সই ...

শেখ হাসিনার কুটনৈতিক সাফল্য।।রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ-মায়ানমার চুক্তি সই ...

নিউজ ডেস্ক : আবারও বড় ধরনের কুটনৈতিক সাফল্য মিলল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। তার দুরদর্শী কুটনৈতিক তৎপরতায় বেরিয়ে আসল রোহিঙ্গা সংকটের সমাধান সূত্র । রোহিঙ্গা নাগরিকদের নিজভুমিতে ফেরা নিয়ে সকল বিকর্ক ও সংশয়ের অবসান ঘটিয়ে ঐক্যমত্যে পৌঁছালো বাংলাদেশ ও মিয়ানমার। দেশটির রাজধানি নেপিদোয় আজ মায়ানমার সফররত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠকেই এই চুক্তিও স্বাক্ষরিত হয়েছে । উল্লেখ্য গত বেশ কয়েকদিন আগে থেকেই বাংলাদেশ মিয়ানমার চুক্তি নিয়ে বেশ গুন্জন ছিল । আজ সকাল থেকে প্রথমে দুদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা বৈঠকে বসে ঐক্যমত্যে পৌছান আর বিকেলেই চুক্তি স্বাক্ষর। চুক্তিটা যেন অনেকটাই গল্পের মত। ক্ষেত্র আগে থেকেই প্রস্তুত করা ছিল। তাইতো এমন একটি জটিল ইস্যুর এক বৈঠকেই সমাধান। দুটি দেশই যেন সুযোগের অপেক্ষায় অধির আগ্রহে মুখিয়ে ছিল সংকট উত্তোরনের । যদিও দেশটির কার্যত প্রধান অং সাং সুচি ২ দিন আগেই বলেছিলেন দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর পরই দ্রুত সুবিধাজনক সময়ে স্বভুমিতে ফিরতে শুরু করবে রাখাইনের রোহিঙ্গা নাগরিকরা।

উল্লেখ্য গত দুই সপ্তাহ ধরে নিজেদের তাগিদেই রোহিঙ্গা সংকটের দ্রুত শান্তিপূর্ণ সমাধান চাইছিলেন প্রতিবেশী দুই পরাশক্তি ভারত ও চীন। তখনই বোঝা যাচ্ছিল অচিরেই সমাধান হতে যাচ্ছে এই সময়কার সবচেয়ে বড় আলোচিত আন্তর্জাতিক ইস্যু রোহিঙ্গা সংকটের । শুরু থেকেই সরাসরি কোন ভুমিকা না রাখলেও সংকটের শুরু থেকেই বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ভারত । ইতিমধ্যই ভারতের একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি মায়ানমার সফর করে বাংলাদশের সাথে আলাপ আলোচনা করে সংকট মোকাবেলায় চাপ সৃ্ষ্টি করেছেন বলে জানাগেছে। আর বাংলাদেশ সফরর সময় গত শনিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপে সহযোগিতা করতে আগ্রহের কথা জানিয়েছিলেন। ফলে সময়ের সাথে এটা স্পষ্ট হচ্ছে ভারত ও চীন আন্তর্জাতিক ফোরামে প্রকাশ্য যাই বলুক তারা দ্রুত এই সংকট থেকে বেরিয়ে আসতে চাইছিল।বিশ্লষকরা মনে করেন প্রতিবেশী বৃহৎ দুটি দেশই মায়ানমারে তাদের বিপুল পরিমান বিনিয়োগের কথা মাথায় রেখেই কৌশলী ভুমিকা নিচ্ছিল ।

সময় যত যাচ্ছিল পরিস্থিতি ঘোলাটে হয়ে আসছিল এটা সহজেই অনুমেয় । পরিস্থিতি যে নিজেদের বাইরে চলে যাচ্ছিল এটা মিয়ানমার বুঝতেই পারছিল । তাইতো গত ১৩নভেম্বর মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি রোহিঙ্গা নাগরিকদের নিরাপদে রাখাইনে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রতি দিয়েছিলেন। অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান)-এর ৩১তম সম্মেলনের প্লেনারি অধিবেশনে এই প্রতিশ্রতির কথা জানান সু চি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার। এছাড়াও গতকাল রাশিয়ার রাজধানী মস্কোতে একটি আন্তর্জাতিক সন্মেলন যোগদিতে গিয়ে মায়ানমারের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে জানিয়েছিলেন তার দেশে রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুতি শুরু করেছে।

কার্যত মায়ানমারকে খুশী রাখার জন্য চীন যতই জাতিসংঘে তাদের পক্ষ নিয়ে ভেটো প্রয়োগ করুক আর ভারত যতই নিরব থাকুকনা কেন ভেতরে ভেতরে এই দুই দেশ যে এখানে কোন প্রকার বাইরের শক্তির অনুপ্রবেশ ভালভাবে নিচ্ছিল না এটা বোঝাই যাচ্ছিল । এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের বিশেষ দুত হিসেবে মায়ানমার সফরে যান ভারতের প্রাক্তন ‘র’ প্রধান রাজেন্দর খান্না। তিনি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে রোহিঙ্গা ইস্যুতে সৃষ্ট বৈশ্বিক রাজনীতি ও মায়ানমারে বিদেশী শক্তির আগ্রাসনের সম্ভবনা সম্পর্কে অবহিত করেন। মুলত এই আলোচনা থেকেই মায়ানমার নীতিগত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ থেকে তাদের রোহিঙ্গা নাগরিকদের ফেরত নেওয়ার।

গত শনিবার সন্ধ্যায় সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপে সহযোগিতা করতে তাঁর দেশের আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘রোহিঙ্গা সংকট নিরসনে আমরা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংলাপে সহযোগিতা করতে আগ্রহী।’ চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অথচ এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, যা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছে। সব মিলিয়ে প্রচন্ড আন্তর্জাতিক চাপে ছিলেন মিয়ানমার সরকার ও তাদের ক্ষমতাধর সেনাবাহিনী । সেই তুলনায় রোহিঙ্গা ইস্যুতে আভ্যন্তরীন কিছুটা সংকট থাকলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি গোটা বাংলাদেশের জনগন এই ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে ছিলেন শেখ হাসিনা । এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপই বিশ্বনন্দিত হয়েছে । আন্তর্জাতিক গনমাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার এই প্রসংশনীয় কাজের জন্য ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাব দিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন