News71.com
 Bangladesh
 23 Nov 17, 09:57 AM
 195           
 0
 23 Nov 17, 09:57 AM

ঢাকা-কলকাতা ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ এর ভাড়া দেড়গুণ হচ্ছে

ঢাকা-কলকাতা ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ এর ভাড়া দেড়গুণ হচ্ছে


নিউজ ডেস্কঃ এক লাফে অনেকটা বাড়তে চলেছে মৈত্রী এক্সপ্রেসের ভাড়া। কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেনের কেবিন ভাড়া এখন ২ হাজার ৩৮৬ টাকা। চেয়ার কোচের ভাড়া ১ হাজার ৬৩২ টাকা। এই মৈত্রী এক্সপ্রেসের ভাড়া বাড়ছে এবং সেটিও কমপক্ষে ৫০ শতাংশ। একাধিক সূত্র ভাড়া বৃদ্ধির এ খবর নিশ্চিত করেছে। ৫৩৮ কিলোমিটার রেলপথে ভ্যাট ও ট্রাভেল ট্যাক্স-সহ আগামী ৮ ডিসেম্বর থেকে প্রত্যেক কেবিন যাত্রীকে গুনতে হবে ৩ হাজার ৪০০টাকা। এর মধ্যে কেবিন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫২২ টাকা। সঙ্গে ৩৭৮ টাকা ভ্যাট ও ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স।

এত দিন ভারতের গেদে স্টেশন এবং বাংলাদেশের দর্শনা স্টেশনে যাত্রীদের,এমনকী রোগী বা বৃদ্ধদেরও,মালপত্রসহ ট্রেন থেকে নেমে ইমিগ্রেশন-কাস্টমস পরীক্ষা করাতে হত। সেই বিড়ম্বনা দূর হয়েছে। প্রান্তিক স্টেশনে ইমিগ্রেশন-কাস্টমস সার্ভিস চালুর প্রথম দিনেই মৈত্রীর ৪৫৬টি আসনের সবগুলোই বিক্রি হয়ে যায়। চালুর পরই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। বর্তমানে এই রুটে সপ্তাহে চার দিন চলছে ট্রেনটি। প্রতি রবি, বুধ, শুক্র ও শনিবার ঢাকা থেকে কলকাতায় চলে মৈত্রী এক্সপ্রেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন