News71.com
 Bangladesh
 23 Nov 17, 07:51 AM
 165           
 0
 23 Nov 17, 07:51 AM

বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।।

বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।।


নিউজ ডেস্কঃ দীর্ঘ এক বছর পর বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। ২১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি পদে ৩৮ জন,যুগ্ম সম্পাদক পদে ৯ জন,সাংগাঠনিক সম্পাদক পদে ৯ জন, সদস্য পদে ৫৪ জন ও বিভিন্ন পদে মোট ১১ জন ছাত্রী স্থান পেয়েছেন। এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর সবুজ কাজীকে সভাপতি ও মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন