News71.com
 Bangladesh
 24 Nov 17, 12:39 PM
 238           
 0
 24 Nov 17, 12:39 PM

ফেসবুকে প্রধানমন্ত্রী ও হুইপকে হত্যার হুমকীদাতা গ্রেপ্তার  

ফেসবুকে প্রধানমন্ত্রী ও হুইপকে হত্যার হুমকীদাতা গ্রেপ্তার   

নিউজ ডেস্কঃ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংদের হুইপ শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিককে হত্যা ও কটুক্তির অভিযোগে শেরপুরের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ নভেম্বর আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কৃত সুলতান মিয়া (২২) ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং শেরপুর সরকারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃত সুলতানকে আদালতে সোপর্দ করা হলে তার পক্ষে কোন আবেদন না থাকায় মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রেপ্তারকৃত যুবক সুলতান কোন জঙ্গী সংগঠন বা কোন অপরাধচক্রের সাথে জড়িত থাকতে পারে বলেও গোয়েন্দা বিভাগ ধারণা করছে।


জানা গেছে, ‘আবুল মিয়া (ডন)’ নামে একটি ফেসবুক আইডি থেকে বেশ কিছুদিন যাবত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিককে প্রাণনাশের হুমকীসহ কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়া হচ্ছিল। একইসাথে সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকীও ছিল তার স্ট্যাটাসে। বিষয়টি রাষ্ট্রের জন্য চরম হুমকীমূলক হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে তাদের নির্দেশনা মোতাবেক ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা ও আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা দপ্তর তাকে শনাক্ত করতে তৎপর হয়ে উঠে।সেই প্রেক্ষিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখায় ডায়েরীকরণের মাধ্যমে ওই ফেসবুক ব্যবহারকারীর বিষয়ে তদন্ত শুরু হয়। এক পর্যায়ে তথ্য প্রযুক্তিগত সহায়তায় গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার কোনাবাড়ী ডেলটা এলাকা থেকে ওই ফেসবুক ব্যবহারকারী যুবককে আটক করেন ডিবি’র এসআই মিঞা মো. জোবায়ের খালিদ।

পরে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম-ঠিকানা প্রকাশ করলেও ওই ধরনের স্ট্যাটাস ছড়ানোর বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। তিনি আরও জানান, তাকে প্রাথমিক পর্যায়ে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য পুলিশ হেডকোয়াটার্সে আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা বিভাগের এসআই মিঞা মো. জোবায়ের খালিদ বলেন, গ্রেপ্তারেকৃত যুবক সুলতান কোন জঙ্গী সংগঠন বা কোন অপরাধচক্রের সাথে জড়িত থাকতে পারে। তদন্তে আশা করি খুব শীঘ্রই সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন