News71.com
 Bangladesh
 24 Nov 17, 10:54 AM
 159           
 0
 24 Nov 17, 10:54 AM

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন : শফিকুল সভাপতি, কামরুল সম্পাদক

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন : শফিকুল সভাপতি, কামরুল সম্পাদক

নিউজ ডেস্কঃ মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী সমর্থিত প্রার্থী এ কে এম শফিকুল আলম ৫৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কামরুল হাসান ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতিসহ আওয়ামী আইনজীবী পরিষদ থেকে আটজন এবং সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ থেকে সাতজন জয়লাভ করেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার বাবু নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনে ১১৮টি ভোটের মধ্যে পড়েটে ১১১ ভোট।

অন্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি পদে এম এম রুস্তুম আলী (আওয়ামী লীগ),আদিল করিম (বিএনপি), যুগ্ম সম্পাদক পদে নাজমুল হুদা (আওয়ামী লীগ),সাইদুর রাজ্জাক (বিএনপি), কোষাধ্যক্ষ পদে রুত শোভা মণ্ডল (আওয়ামী লীগ),পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজানুর রহমান (বিএনপি). নির্বাহী সদস্য পদে রহমতুল্লাহ (বিএনপি), রাশেদুল হক জুয়েল (আওয়ামী লীগ),এ কে এম নরুল হাসান রঞ্জ (আওয়ামী লীগ), আব্দুল্লাহ আল মামুন রাসেল (আওয়ামী লীগ),কামরান বাপ্পি (বিএনপি), নাহিদ মাহামুদ জুয়েল (আওয়ামী লীগ) এবং মধুমিতা পারভিন (বিএনপি)। এর আগে সকাল সাড়ে থেকে মধ্যাহ্ন ভোজের বিরতী দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন