News71.com
 Bangladesh
 25 Nov 17, 05:43 AM
 299           
 0
 25 Nov 17, 05:43 AM

আগামী বছর থেকে বাংলাদেশীদের টুরিস্ট ভিসা দেবে সৌদি আরব সরকার ।।  

আগামী বছর থেকে বাংলাদেশীদের টুরিস্ট ভিসা দেবে সৌদি আরব সরকার ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আয়তনের দিক দিয়ে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ সৌদি বিদেশি নাগরিকদের টুরিস্ট ভিসা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আগামী বছর থেকেই বাংলাদেশীসহ অন্যান্য দেশের যে কেউ টুরিস্ট ভিসায় মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর এ দেশটি ভ্রমণ করতে পারবেন। এক সাক্ষাৎকারে সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ-এর প্রধান প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন,সরকার রক্ষণশীল দেশটিকে উন্মুক্ত করে দিতে চাইছে। অর্থনীতিতে বৈচিত্র্য আনতে আয়ের নতুন নতুন উৎসের সন্ধান করা হচ্ছে। যারা এখানে আসতে চান এবং এই দেশ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে চান তাদের প্রতি লক্ষ্য রেখেই এই নিয়ম করা হয়েছে। সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুস্তু আল কুবাইশি সম্প্রতি জানান,সৌদি আরবে অনেক দক্ষ কর্মী আছে। অনেক কর্মীরা বিদেশি ভাষা জানে। ভ্রমণ ভিসা চালু হলে কাজের খুব সুবিধা হবে।

জানা যায়,লোকজন যাতে সহজেই ভিসার জন্য আবেদন করতে পারেন,সেজন্য ২০১৮ সালের মধ্যেই অনলাইন প্রযুক্তি ব্যবহার করা হবে। বর্তমানে সৌদি আরবে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে আবাসিক কর্মী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তি,ব্যবসায়ী এবং হজযাত্রীরাই এখন দেশটিতে ভিসা পান। ইসলামের পবিত্র স্থানগুলোতে ভ্রমণের জন্য হজযাত্রীদের বিশেষ ভিসা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন