News71.com
 Bangladesh
 26 Nov 17, 12:46 PM
 155           
 0
 26 Nov 17, 12:46 PM

আগামীকাল এই প্রথমবারের মত ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের দূত সম্মেলন।।

আগামীকাল এই প্রথমবারের মত ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের দূত সম্মেলন।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ এই প্রথমবারের মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশের মিশনগুলোতে দায়িত্বপালনরত দূতদের নিয়ে এক সম্মেলনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার ‘জনগণ ও শান্তির জন্য কূটনীতি’ শীর্ষক তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো রাজধানীতে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫৮টি দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বৈদেশিক নীতি বিষয়ক একটি একটি বিশেষ অধিবেশন থাকবে। এছাড়া সম্মেলনে সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে প্যানেল আলোচনা থাকবে। এসব আলোচনায় মন্ত্রী,উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূতদের উদ্দেশে জাতীয় স্বার্থ সুরক্ষার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনের লক্ষ্য হচ্ছে- উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈদেশিক নীতির চ্যালেঞ্জ মোকাবেলা, বাণিজ্য সম্প্রসারণ,প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বিশ্বের একটি দায়িত্বশীল ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা নিয়ে আলোচনা করা। সম্মেলনে দূতরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন এবং দেশের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট দেশকে বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলতে বৈদেশিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন। দূতরা তাদের গন্তব্যস্থলের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে যৌথভাবে সাক্ষাৎ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন