News71.com
 Bangladesh
 26 Nov 17, 11:27 AM
 150           
 0
 26 Nov 17, 11:27 AM

গলদা চিংড়ির দাম কমে জাওয়ায় বিপাকে খুলনার চাষিরা।।  

গলদা চিংড়ির দাম কমে জাওয়ায় বিপাকে খুলনার চাষিরা।।   

নিউজ ডেস্কঃ গলদা চিংড়ির মূল্য কমে অর্ধেকে নেমে এসেছে। অনেকে মহাজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে গলদা চিংড়ির চাষ করে বিপাকে পড়েছে। উৎপাদন ব্যয় না ওঠায় অনেকে চাষ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। প্রতি বিঘা জমিতে চাষ করতে ব্যয় হচ্ছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। নিজের মূলধনের সঙ্গে মহাজনের কাছ থেকে টাকা চড়া সুদে ঋণ নিয়ে এ চাষ করেছেন মাছচাষিরা। মাত্র চার মাস আগে বাগদা চিংড়ির যে মূল্য ছিল,তা এখন অর্ধেকে নেমে আসায় মাছ খমারিদের উৎপাদন ব্যয় উঠবে না।


কিছু কিছু জায়গায় বাগদা চিংড়ি চাষ করেছেন। উৎপাদন হয়েছে ভালো। কিন্তু গলদা চিংড়ির বাজারমূল্য কমে যাওয়ায় তাঁর দুশ্চিন্তার শেষ নেই। মাত্র চার মাস আগে প্রতি কেজি (১২টা) চিংড়ির মূল্য ছিল ৯৫০ টাকা। তা এখন বিক্রি হচ্ছে ৪৭০ টাকায়। একইভাবে অন্যান্য গ্রেডের গলদার মূল্যও কমেছে একই হারে। ফলে লোকসানে পড়বেন বলে আশঙ্কা করছেন মাছচাষিরা। চিংড়ির বাজারদর কমে যাওয়ায় তাদের উৎপাদন ব্যয় উঠবে না বলে জানা যায়।

কয়েক বছর আগে ভারত,থাইল্যান্ড ও ভিয়েতনাম ভেনামি জাতের চিংড়ি উৎপাদন করতে গিয়ে সফল হয়নি। গত দুই বছর তারা এ জাতের চিংড়ি চাষে সফল হয়েছে। ভেনামি জাতের চিংড়ি ওই সব দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হওয়ায় বিদেশে গলদার চাহিদা কমে গেছে। চাহিদা না থাকায় দামও কমে গেছে। বাংলাদেশ থেকে গলদা চিংড়ির ৯০ শতাংশ রপ্তানি হয় যুক্তরাজ্যে। কিন্তু যুক্তরাজ্যের অর্থনৈতিক মন্দা থাকায় তারা গলদা নিচ্ছে না বললেই চলে। ফলে গলদা চিংড়ির মূল্য কমে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন