News71.com
 Bangladesh
 26 Nov 17, 07:26 AM
 140           
 0
 26 Nov 17, 07:26 AM

বাংলাদেশের সিলেটে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।।

বাংলাদেশের সিলেটে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।।

নিউজ ডেস্কঃ সারাদেশের মধ্যে সিলেট বিভাগে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর অন্যতম কারণ দেশের অন্য অঞ্চলের তুলনায় সিলেটে অভিবাসীর সংখ্যা বেশি। আজ রবিবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ আয়োজিত ‘অভিবাসী ও স্বাস্থ্য’ শীর্ষক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ’র এইচআইভি স্পেশালিস্ট ডা. জিয়া উদ্দিন, ইউনিসেফ সিলেট অঞ্চলের প্রধান ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্টেটিক্স এন্ড গাইনোকলজি বিভাগের প্রধান প্রফেসর ড. দিলীপ কুমার ভৌমিক প্রমুখ। সভায় বক্তরা বলেন, বর্তমানে এইচআইভি ভাইরাসে আক্রান্ত প্রায় ৪শ’ জন ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিহ্নিত করা যায়নি এমন আরো তিন শতাধিক ব্যক্তিও রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন