
নিউজ ডেস্ক: সীমান্ত জেলা সাতক্ষিরার পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার দশ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।বদলি বা পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-পটুয়াখালী জেলার পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানকে এসবি’র পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেনকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
একই আদেশে মিশন (লাইবেরিয়া) হতে প্রত্যাগত ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার, মিশন (দারফুর) হতে প্রত্যাগত এসপিবিএন এর পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার, হাইওয়ের পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ সাজিদ হোসেনকে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার, মিশন (দারফুর) হতে প্রত্যাগত ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে ৬ এপিবিএন মহালছড়ির অধিনায়ক(পুলিশ সুপার) এবং মিশন (দারফুর) হতে প্রত্যাগত পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত পুলিশ সুপার এম এ জলিলকে পুলিশ অধিদপ্তরের এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স বদলি বা পদায়ন করা হয়েছে।আজ ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি বা পদায়ন করা হয়েছে।