News71.com
 Bangladesh
 27 Nov 17, 05:48 AM
 448           
 0
 27 Nov 17, 05:48 AM

জনগণের রায়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ ।। শেখ হেলাল এমপি  

জনগণের রায়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ ।। শেখ হেলাল এমপি   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের আমলেই সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। আজ মানুষ না খেয়ে মরছে না। একজন শ্রমিক দৈনিক ৫শ’ টাকা মজুরি পেয়ে তাদের পরিবারকে নিয়ে নিরাপদে দিন কাটাচ্ছে। এটাই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো। তিনি চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সোনার বাংলাদেশ সে কারণে ঘাতকরা ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিলো। আজ তারই উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রীতকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন,আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ আবারো সরকার গঠন করবে।

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে বাগেরহাট শহরের দড়াটানা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন একথা বলেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহি এই নৌকাবাইচ প্রতিযোগিতায় আবহমান বাংলার চিরচেনা সংস্কৃতির ধারায় এ নৌকাবাইচকে কেন্দ্র করে দড়াটানা নদীর দু কিলোমিটার জুড়ে দু’পাড়ে হাজার হাজার দর্শানার্থীর আগমন ঘটে। গতকাল রবিবার বেলা ৩টায় ভৈরব নদের মুনিগঞ্জ থেকে দড়াটানা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন