
নিউজ ডেস্কঃ প্যারেন্টস এজিং ফাউন্ডেশন এই সামাজিক সংগঠনটি তরুণরা প্রবীনদের সুরক্ষা ও আর্তমানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই তরুণদের এই সেবায় ভালোবাসার প্রতিদান স্বরুপ ইথিওপিয়া.বাংলা, UNDP,UNV এর পর এবার জয়বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করে। এছাড়াও জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৭ সারাদেশ থেকে তেরশ সামাজিক সংগঠন/প্রতিষ্ঠান থেকে টপ ৫০ বাছাই করে। তন্মধ্যে প্যারেন্টস এজিং ফাউন্ডেশন ৩৮ তম স্থান অর্জন করে এই সংগঠনটি।
এই ফাউন্ডশনের উদ্ধক্তা ও জেনারেল সেক্রেটারি আব্দুল্লাহ আল যোবায়ের আসীর প্রবীনদের অধিকার আদায়ে প্যারেন্টসের সাথে আসার আহ্বান জানান । আরও জানান এই সোসাল মিডিয়ার মাধ্যমে ভল্যান্টিয়ারা এই দেশের ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ মাতৃভূমির প্রবীনদের সুরক্ষা ও আর্তমানবতার সেবায় বাস্তবতায়ননে কাজ করছে। আমরা এই তরুনরা এই দেশের স্বপ্নচচারি। আজকের নবীন আগামি দিনের প্রবীন এই কথা মনে রেখে প্রত্যক তরুনের উচিৎ আগামির পথে প্রবীনের সাথে এই নিয়ে চিন্তা করা। কারন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৭%, যা দেড় কোটিরও বেশি প্রবীন আছে। যেটা ২০৫১ সালে গিয়ে দাড়াবে ২২% যা মোট জনসংখ্যার প্রায় সারে নয় কোটি। এই দুর্যোগ মোকাবেলার জন্য এখন থেকেই তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
প্যারেন্টস এজিং ফাউন্ডেশন থেকে জানা যায় আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ৫০০ প্রবীনদের মাঝে শীতবস্র বিতরনের পরিকল্পনা করেছে । গত বছর যেটি দেওয়া হয়েছিল ৩০০ জন প্রবীনের মাঝে। শীতবস্র কর্মসূচির জন্য রেজিস্ট্রেশন ফি ১৫০ টাকা ধার্য করেছে। বিকাশ নাম্বারঃ ০১৯৬২৩২০২৬৮। প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের মিশন এবং ভিশন হলো ২০৫০ সালের মাঝে বাংলাদেশকে একটি প্রবীনবান্ধব দেশে পরিনীত করা। ফাউন্ডেশনটি সকলের সাহায্য কামনা করছে ।