News71.com
 Bangladesh
 28 Nov 17, 06:11 AM
 137           
 0
 28 Nov 17, 06:11 AM

ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন সম্ভব নয় ।। ওবায়দুল কাদের

ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন সম্ভব নয় ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে, ধাক্কা দিয়ে এই বটবৃক্ষের পতন হবে না।মির্জা ফখরুলকে উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবে না। আওয়ামী লীগ বিএনপি নয়। আওয়ামী লীগনেতা মেয়র মোহাম্মদ হানিফের জনতার মঞ্চের এক ধাক্কায় বিএনপি সরকারের পতন হয়েছিল। মনে আছে আপনাদের আওয়ামী লীগ সেই দল।


বঙ্গবন্ধুর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। এই আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটিতে এখন অনেক গভীরে, ধাক্কা দিয়ে এই বটবৃক্ষের পতন হবে না।ঢাকার প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই আলোচনা সভার আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় দেশে নব জাগরণ শুরু হয়ে গেছে। এই জাগরণের ঢেউকে নির্বাচনের আগ পর্যন্ত রাখতে হবে। ঘরে ঘরে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন