News71.com
 Bangladesh
 28 Nov 17, 10:05 AM
 165           
 0
 28 Nov 17, 10:05 AM

এসডিজি অর্জনে জনগণ ও গণমাধ্যমের সম্পৃক্ততার বিকল্প নেই ।। তথ্যমন্ত্রী

এসডিজি অর্জনে জনগণ ও গণমাধ্যমের সম্পৃক্ততার বিকল্প নেই ।। তথ্যমন্ত্রী


নিউজ ডেস্কঃ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণ ও গণমাধ্যমের সম্পৃক্ততার বিকল্প নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে সংবিধান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এবং ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা-এই তিনটির মধ্যে সমন্বয় সাধন করতে হবে। আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার কক্ষে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জন কর্মপরিকল্পনা অবহিতকরণ’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দারিদ্র্য উচ্ছেদ করে তা শূন্যে নামিয়ে আনা এবং লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। টেকসই অর্থনীতির জন্য টেকসই রাজনীতি প্রয়োজন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমানের পরিচালনায় এবং তথ্য সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

প্রধান তথ্য অফিসার,বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ বেতার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহপরিচালকবৃন্দসহ তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। কর্মশালায় তথ্য কমিশন,তথ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও বাজেট শাখা তিনটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করে। কর্মশালায় অংশ নেয়া তথ্য মন্ত্রণালয়ের ১৪টি সংস্থার ৭০ জন প্রতিনিধি ৫টি দলে বিভক্ত হয়ে কারিগরি বিষয়গুলো নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন